অস্ট্রেলিয়া যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪, ১০:০১আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৫

যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় ছুটেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৬ জুন) একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ফ্লাইট লগ অনুযায়ী, সেখানে অ্যাসাঞ্জ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল সাইপানের একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসাঞ্জ। এর পর একটি চুক্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তিন ঘণ্টার শুনানির সময় অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হন। তবে তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বাক স্বাধীনতা বিষয়ক মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী তার কার্যকলাপকে বৈধতা দেয়।

অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী ব্যারি পোলাক আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, উইকিলিকসের কাজ অব্যাহত থাকবে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনও প্রশ্নের উত্তর না দিয়েই টিভি ক্যামেরা এবং ফটোগ্রাফারদের ভিড়ের মধ্য দিয়ে আদালত ত্যাগ করেন। এর পর একটি সাদা এসইউভি গাড়িতে উঠে চলে যান।

২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করে মার্কিন বিচার বিভাগ।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের