শিগগিরই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৪, ০৬:১৫আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:১৬

ইউক্রেনে এফ-২৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে। সোমবার (১ জুলাই) এই তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সংসদে একটি চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলংগ্রেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিমানগুলো সরবরাহ করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।

নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে এবং সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানানি তিনি।

যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক একটি জোট। এই উদ্যোগ বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি নেদারল্যান্ডস।

এর আগে, রোমানিয়ার একটি প্রশিক্ষণ সুবিধায় এফ-১৬ সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনীয় পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধে বিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে।

এপ্রিলে ওলংগ্রেন বলেছিলেন, তিনি আশা করেছেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যেই অস্ত্রের চালান শুরু করবে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে