দাবানলে বিপর্যস্ত গ্রিস, সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১১:৩৯আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:৪৬

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। এরই মধ্যে আগুন এথেন্সের উত্তরাঞ্চলীয় ভারনাভাস গ্রামের ৩৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রবিবার (১১ আগস্ট) ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

শনিবার থেকে দেশটিতে ৪০টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭টিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী। আগুনের শিখা প্রায় ৮০ ফুট উচ্চতায় উঠছে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ভারনাভাসের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ২৫টি বাহন নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা। এছাড়া ঐতিহাসিক ম্যারাথন শহরের স্থানীয়দেরকেও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্যোগ অব্যাহত থাকতে পারে বলে জনগণকে সতর্ক করেছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলাস।

সংকট মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী কাইরাকোস মিটসটাকিস ছুটি সংক্ষিপ্ত করে রবিবার এথেন্সে ফিরেছেন।

দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভাথরাকো গিয়ানিস বলেছেন, ‘আমরা স্থানীয় বাসিন্দাদের আবেদন জানাচ্ছি, যেহেতু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, নিজেদের নিরাপত্তার জন্যই কর্তৃপক্ষের নির্দেশনা যথযথভাবে অনুসরণ করুন।’

দাবানল নিয়ন্ত্রণে ৯টি পদাতিক দলবিশিষ্ট ১৬৫ জন কর্মীর একটি বাহিনী কাজ করছে। এছাড়া তাদের সঙ্গে ৩০টি বাহন, ৭টি অগ্নিনির্বাপক বিমান ও ৫টি হেলিকপ্টার আছে।

প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক বিমান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই এথেন্সের হাসপাতালগুলো সতর্ক অবস্থায় ছিল।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম