ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ২১:১৭আপডেট : ০২ মার্চ ২০২৬, ২২:০৬

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে ‘অন্যায় ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান এই হামলায় ব্যবহৃত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা সামরিক পদক্ষেপের’ কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান একটি ‘শত্রুতাপূর্ণ ও অনিশ্চিত আন্তর্জাতিক ব্যবস্থা’ তৈরি করছে।

সোমবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, আমরা ইরানের জনগণের জন্য গণতন্ত্র ও স্বাধীনতা চাই, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ঘাঁটিগুলো এই সামরিক অভিযানে ব্যবহার করতে দেবো। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাঁটিগুলো কেবল দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ সনদের কাঠামোর মধ্যেই ব্যবহৃত হবে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলসও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, মার্কিন বাহিনীর সঙ্গে চুক্তি থাকলেও যেকোনও অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি কাঠামোর বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক সমর্থন থাকা প্রয়োজন।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে স্পেনের মোরন ও রোটা ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে, যার মধ্যে অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। তবে এই স্থানান্তরের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের