ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৯:০১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২০:১৫

ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারগারিতা রোবেলস এই হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এমন পদক্ষেপের কোনও মানে হয় না।

সোমবার স্প্যানিশ সম্প্রচারমাধ্যম টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোবেলস বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব কিছুই কাণ্ডজ্ঞানহীনভাবে চলছে। কেউ জানে না কেন এই যুদ্ধ শুরু হয়েছিল। অথচ বলা হয়েছিল এটি দ্রুত শেষ হবে। এটি মূলত একটি নিম্নগামী সর্পিল গতির নতুন অধ্যায়, যার মধ্যে আমাদের টেনেহিঁচড়ে নামানো হয়েছে এবং তারা পুরো বিশ্বকেও এর মধ্যে টেনে নামানোর চেষ্টা করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার সমালোচক হিসেবে হাজির হয়েছে।

ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও চলতি মাসের শুরুর দিকে দেশটি ঘোষণা করেছিল যে ইরানের যুদ্ধে ব্যবহৃত মার্কিন বিমানগুলোর জন্য স্পেনের আকাশসীমা বন্ধ থাকবে। এ ছাড়া দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোও এই যুদ্ধের কাজে ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি মাদ্রিদ।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি