সৌদি আরবের কাছে অস্ত্রবিক্রিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৬:৫০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৬:৫৩

সৌদি আরবের অস্ত্রবিক্রির ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জার্মানি। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের ভূমিকায় উদ্বিগ্ন হয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ৯ মার্চ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা পুরো মার্চ মাস বহাল রাখা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সৌদি আরবের কাছে অস্ত্রবিক্রিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি

২০১৮ সালের নভেম্বরে সৌদি আরবের কাছে ২০১৯ সালের ৯ মার্চ পর্যন্ত অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর বার্লিন এ সিদ্ধান্ত নেয়। জার্মানির সিদ্ধান্তের সমালোচনা করে আসছে ফ্রান্স ও ব্রিটেন।

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার মেয়াদ পুরো মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে সরকার ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সেনাবাহিনীর ভূমিকা মূল্যায়ন করার সুযোগ পাবে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের মন্ত্রিসভার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, ইয়েমেন পরিস্থিতির ওপর নজর রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শুধু যে এই মাসের শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হবে তা না, যেসব পণ্যকে ইতোমধ্যে অনুমতি দেওয়া হয়েছে সেগুলোও সরবরাহ করা হবে না।

ইয়েমেন যুদ্ধে হতাহতের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। ২০১৭ সালে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তখন পর্যন্ত ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা এরচেয়ে পাঁচগুণ বেশি হতে পারে।

২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেন যুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিকভাবে সমর্থিত নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য সৌদি আরবের এই অভিযান। ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী হাদিকে উচ্ছেদ করে নির্বাসনে পাঠায়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী