আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অ্যাঙ্গেলা ম্যার্কেল

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২২:৪৫

দীর্ঘ ১৬ বছরের অধ্যায়ের ইতি টানছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। যথাযোগ্য সামরিক মর্যাদার সঙ্গে বার্লিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতরে অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন হয়। সরকার প্রধান হিসেবে বিদায় নেওয়ার আগে নিজের ভাষণে ম্যার্কেল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার পক্ষে কথা বলেন।

তিনি জার্মানির মানুষের উদ্দেশে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যের দৃষ্টিভঙ্গি থেকেও সবসময়ে জগতকে দেখার পরামর্শ দেন তিনি। কখনোই আশাবাদ ত্যাগ না করারও ডাক দেন ম্যার্কেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেলের সম্ভাব্য উত্তরসূরি ওলাফ শলৎস। মার্কেল তাকে ও তার ভবিষ্যৎ প্রশাসনকে আন্তরিক শুভকামনা জানান। প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারও ম্যার্কেলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। 

বিদায় অনুষ্ঠানে অ্যাঙ্গেলা ম্যার্কেল

কোনও বেসামরিক ব্যক্তিকে সম্মান জানাতে জার্মান সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান এই অনুষ্ঠান। সাধারণত চ্যান্সেলর, প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীকে বিদায় জানাতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ষোড়শ শতাব্দী থেকে এই ঐতিহ্য চলে আসছে। আগামী সপ্তাহে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

/এলকে/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম