আগামী ২৫ বছরেও মোদিকে সরানোর মতো কেউ নেই: শিব সেনা

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৯, ১৯:৩৮আপডেট : ২৩ মে ২০১৯, ১৯:৪০

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট সহজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে কট্টর হিন্দুবাদী সংগঠন শিব সেনা। সংগঠনটির এক নেতা দাবি করেছেন, আগামী ২৫ বছরেও মোদিকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও নেতা ভারতে নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আগামী ২৫ বছরেও মোদিকে সরানোর মতো কেউ নেই: শিব সেনা

উদ্ভব থ্যাকারের নেতৃত্বাধীন শিব সেনারা বিজেপির জোট মিত্র ও এনডিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০১৪ সালে বিজেপি ক্ষমতা গ্রহণের পর থেকেই দলটির সমালোচনা করে আসছিল শিব সেনারা। তবে নির্বাচনের আগে নিজেদের জোট মিত্রতা সুসংগঠিত করে তারা।

শিব সেনার বিধায়ক সঞ্জয় রাউত জানান, মোদির বিরুদ্ধে বিরোধী দলগুলোর রাফালে যুদ্ধবিমান নিয়ে মিথ্যে প্রচারণার জবাব দিয়েছেন জনগণ। তিনি বলেন, সত্য স্বীকার করতে হবে। আগামী ২৫ বছরে মোদিকে মোকাবিলার মতো কেউ নেই।

এই নেতার দাবি, রাজস্তান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে এনডিএ জোট ভালো করছে। এই রাজ্যগুলোতে সর্বশেষ বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস।

সঞ্জয় বলেন, আগামী ৫ বছরের জন্য মোদির নেতৃত্বে বিশ্বাস রেখেছে দেশ। আগামী ৫ বছরে তিনি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

ভারতের নির্বাচন কমিশনের ভোট গণনার হিসাব অনুসারে, বিজেপি ও শিব সেনা জোটগতভাবে মহারাষ্ট্রে ৪০টি আসনে জয় পতে যাচ্ছে। কংগ্রেস ও এনসিপি মাত্র ৭ আসনে এগিয়ে আছে।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি