৭ আগস্ট ভারত সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৯:১৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী ৭ আগস্ট ভারত সফরে যাবেন। সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৭ আগস্ট দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। তবে গুরুত্ব পেতে পারে অবৈধ অভিবাসী ও সন্ত্রাস দমন ইস্যু।

দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও বিদেশি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই বিজেপি নেতা।

ভারতীয় কর্মকর্তারা জানান, তরুণ ও রোহিঙ্গা শরণার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়টিও দুই মন্ত্রীর আলোচনায় স্থান পেতে পারে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান