৮ আগস্ট ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখার্জী

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ২২:২৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:৩৯

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আগামী ৮ আগষ্ট দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ তুলে দেওয়া হবে। রবিবার ভারতের রাষ্ট্রপতি ভবন এই তথ্য জানিয়েছে। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে এই সম্মাননা তুলে দেবেন। ২০১৯ সালের জানুয়ারিতে ভারতরত্ন পদকের জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ এ খবর জানিয়েছে।

৮ আগস্ট ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখার্জী

৮ আগস্ট ভারতরত্ন সম্মাননা তুলে দেওয়ার বিষয়টি জানতে পেরে প্রণব মুখার্জীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এ সময়ের অন্যতম সেরা কূটনীতিক প্রণববাবু। কয়েক দশক ধরে তিনি দেশের সেবা করেছেন।’

 ভারতের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন পশ্চিমবাংলার এই রাজনীতিবীদ। তার দায়িত্বকাল শেষ হওয়ার পরেই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

প্রতিভা পাটিলের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় ইউপিএ সরকারের সময় ২০১২ সালে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। নিজের বিশাল রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।  তিনিই প্রথম বাঙালি যিনি রাষ্ট্রপতি হয়েছেন। ২০১৭ সালের জুলাই মাসে তার কার্যকাল শেষ হয়। তার পরে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন রামনাথ কোবিন্দ।

প্রণব মুখার্জীকে ২৫ জানুয়ারি দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন।

/এএ/
সম্পর্কিত
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন