পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে করোনার হানা, ২ দিন বন্ধ

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২০, ২০:০৩আপডেট : ০৪ জুন ২০২০, ২০:০৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্ন- এর দুই গাড়ির চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাজ্য সচিবালয় সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দুই কর্মী করোনায় আক্রান্তের ফের নবান্ন ফের জীবাণূমুক্ত করার নির্দেশ দিয়েছেন মমতা। ফলে বৃহস্পতিবার থেকে দু’দিন বন্ধ থাকবে নবান্ন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে করোনার হানা, ২ দিন বন্ধ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দু’জন ড্রাইভারের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তাই আগামী দু’দিন পুরো কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় আমরা কেউই কার্যালয়ে আসব না।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মকর্তার ছেলে।

বুধবার এয়ার ইন্ডিয়ার পাঁচ কর্মীও করোনা পজিটিভ বলে জানা গেছে। এদের দুজন পাইলট ও অপর তিনজন এয়ার হোস্টেস।

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩৪০ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত এবং মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫০৮।সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৯৫। এরপরই রয়েছে হাওড়া (৭২২), উত্তর ২৪ পরগনা (৫২১), হুগলি (২০৯),দক্ষিণ ২৪ পরগনা (১১৫)।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৪৩৭ জন। এদের মৃত্যু হয়েছে ৬ হাজার ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬২৮ জন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের