ভারতে দুইশ’ বিক্ষোভকারী গ্রেফতার, ২২ মামলা দায়ের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৯:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:২২
image

ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে কৃষক বিক্ষোভে সহিংসতার ঘটনায় মোট ২২টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত দুইশ’ বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশ সদস্যদের হামলার অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি সহিংসতার ঘটনা যাচাই করে অভিযুক্তদের আটকের কাজ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা মঙ্গলবার দিল্লিতে ট্রাক্টর র‍্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র‍্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘাতের সময় এক বিক্ষোভকারী নিহত এবং তিনশ’রও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। সহিংসতার জন্য  দুষ্কৃতিকারীদের দায়ী করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কৃষকনেতারা।

মঙ্গলবারের বিক্ষোভের পর দিল্লির নিরাপত্তা বাড়াতে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ১৫টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের পর সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দিল্লির এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘যথাযথ যাচাই করার পর আমরা গ্রেফতার করছি। এছাড়া রেড ফোর্ট, আইটিও মোড়, নাঙ্গোলাই এবং অন্যান্য যেসব এলাকায় সহিংসতা হয়েছে সেসব জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, ভারতের নতুন প্রবর্তিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত দুই মাস ধরে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে কৃষকেরা। দিল্লির প্রবল ঠান্ডার মাঝে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের সঙ্গে ভারত সরকারের ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। তবে তা মেনে নিতে অস্বীকার করে আসা কৃষকেরা প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‌্যালি কর্মসূচি ঘোষণা করে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী