দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২২:৪৩আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৪৩

মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার পর এবার বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের প্রচারের উপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা আরোপ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না তিনি। শুধু তাই নয়, পাশাপাশি তাকে সতর্কও করেছে নির্বাচন কমিশন।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে তীব্র মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ভোটের দিন বুথের কাছে কেউ দুষ্টুমি করলে ফের শীতলকুচির তো ঘটনা ঘটবে। রাজ্য বিজেপি সভাপতির সেই মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছিল।

কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, দিলীপ ঘোষের মন্তব্য ছিল খুবই উত্তেজক এবং প্ররোচনামূলক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ার উপর তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আদর্শ আচরণ বিধির ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ঠিকই একই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহার প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল নির্বাচন কমিশন। মমতার একাধিক মন্তব্য নিয়েও কমিশন তার পর্যবেক্ষণে জানিয়েছিল তিনি উস্কানিমূলক কথা বলছেন। যা আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য বিপজ্জনক এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর সেই সব মন্তব্য খারাপ প্রভাব ফেলতে পারে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারও বলেছেন, কমিশন এ সব লোক দেখানো ব্যালেন্স করছে। তিনি ও রাহুল সিনহা এক নন। তাদের ‘স্ট্যান্ডার্ড’ এক নয়। কমিশনের উচিত অমিত শাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে কমিশন একবার অমিত শাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু চলতি নির্বাচনে অমিত শাহ বা নরেন্দ্র মোদির কোনও মন্তব্য নিয়ে বা শব্দ চয়ন নিয়ে এখনও পর্যন্ত সামগ্রিকভাবে তেমন কোনও বিতর্ক তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দিদি-দিদি বলে সম্মোধন করছেন মোদি, তা নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রী তাকে ভ্যাঙাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর ওই দিদি সম্মোধন বিধিভঙ্গের কোনও ধারায় আওতায় পড়ছে বলে কমিশন মনে করছে না।

শুধু দিলীপ ঘোষ নয়, বিজেপি মুখপাত্র সায়ন্তন বসুকেও নোটিস পাঠিয়েছে কমিশন। তবে গেরুয়া শিবিরের মুখপাত্ররা বলছেন, কমিশনের নির্দেশ বিজেপি মেনে চলবে। সায়ন্তন বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অমিত শাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন তা হাস্যকর। মুখ্যমন্ত্রীর পদে বসেও তার মুখের ভাষার যে নমুনা বাংলার মানুষ গত তিন মাস ধরে দেখছেন, তারাই বিচার করতে পারছেন যে কে অশালীন কথা বলছেন, আর কারা শালীনতা ও শিষ্টাচার মেনে চলছেন। সূত্র: দ্য ওয়াল

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম