ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২১, ১৯:৩৭আপডেট : ১৬ মে ২০২১, ২০:২১

করোনাভাইরাসের ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ভারত বায়োটেকের করোনার টিকা কোভ্যাক্সিন। রবিবার ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ কর্তৃক প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। পিয়ার রিভিউড গবেষণা প্রতিবেদনটি ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কোভ্যাক্সিনের নির্মাতা কোম্পানি ভারত বায়োটেক জানিয়েছে, গবেষণা প্রতিবেদন অনুসারে কোভ্যাক্সিন গুরুত্বপূর্ণ সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।

ভারত বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা ও যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা এলা বলেন, আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেলো কোভ্যাক্সিন। এবার বৈজ্ঞানিক গবেষণা তথ্যে দেখা যাচ্ছে নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কার্যকর। কোভ্যাক্সিনে আরেকটি পলক যুক্ত হলো।

করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের মধ্যে ব্রিটিশ ও ভারতীয় স্ট্রেইনকে সবচেয়ে বেশি প্রাণঘাতী ও সংক্রামক মনে করা হচ্ছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে এই ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন