অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সেরামের সিইও’র বিরুদ্ধে থানায় অভিযোগ

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২১, ১৯:৪১ আপডেট : ৩১ মে ২০২১, ১৯:৪১

ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালার বিরুদ্ধে লখনৌয়ের এক বাসিন্দা থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগ, সেরামের উৎপাদিত করোনার ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পরও তার শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

লখনৌয়ের আশিয়ানা থানায় এই অভিযোগ দায়ের করেছেন প্রতাপ চন্দ্র নামের ব্যক্তি। থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেছেন,  ৮ এপ্রিল তিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন। ২৮ দিন পর তার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। সেই ডোজ নিতে তিনি কেন্দ্রে যান। সেখানে তাকে জানানো হয়, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়সীমা ছয় সপ্তাহ বাড়ানো হয়েছে। পরে ওই সময় ১২ সপ্তাহ বাড়ানো হয়েছে।

অভিযোগে তিনি আরও দাবি করেছেন, টিকা নেওয়ার পর থেকেই তিনি সুস্থ বোধ করছিলেন না। সরকার অনুমোদিত পরীক্ষাগারে তিনি অ্যান্টিবডি পরীক্ষা করান। কিন্তু তার শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। বরং তার প্লাটিলেট কমে গেছে।

প্রতাপ চন্দ্র সেরামের সিইও আদর পুনাওয়ালা ছাড়াও ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল, আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের প্রধান অপর্ণা উপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।

পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। কিন্তু কোনও এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ বলছে, বিষয়টি স্পর্শকাতরতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

মামলা দায়ের না হলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন প্রতাপ চন্দ্র।

/এএ/
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত