‘কোভ্যাক্সিন’ নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ০৫:৩১ আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৫:৪৩

ভারত বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’-এর জরুরি অনুমোদনে আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এ বিষয়ে বিশেষজ্ঞদের একটি স্বতন্ত্র দলের সঙ্গে স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তখনই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত বায়োটেকের পক্ষ থেকে যাবতীয় তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে। গত ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের পাবলিক হেলথ এজেন্সির অনুরোধে যাবতীয় তথ্য জমা দেয় সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। এই টিকা কতটা নিরাপদ, কার্যকরী এবং ঝুঁকি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

তিনটি ট্রায়ালের ফলাফল কী এসেছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ২০২১ সালের জুনে কোভ্যাক্সিনের ট্রায়াল সম্পর্কিত বিষয়গুলো সামনে আসে। এই টিকার জরুরি অনুমোদন পেতে ভারত অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে আসছে।

/এলকে/
সম্পর্কিত
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
ধারের টেবিলে শুরু হওয়া যে কোম্পানি এখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে
অ্যালগরিদমচালিত ‘আন্দোলন’ রুখতে তৎপর ভারত, মেটাকে কঠোর বার্তা
সর্বশেষ খবর
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক