ডেঙ্গুতে আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৮:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:২০

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু শনাক্তের পর তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার এইমস-এ ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

শনিবার এক এইমস কর্মকর্তা বলেন, তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। কিন্তু এখন তার প্লাটিলেটের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

মনমোহন সিংকে হাসপাতালটির একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি সঙ্গে করে একজন ফটোগ্রাফার নিয়ে গেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে দামান সিং মান্দাভিয়ার সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, পরিবারের অনুমতির বিরুদ্ধে ফটোগ্রাফার নিয়ে গেছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান