শাহরুখ বিজেপিতে যোগ দিলে মাদক হয়ে যাবে চিনি: মহারাষ্ট্রের মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৭:১০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:২২

মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা চাগান ভুজবাল শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলা নিয়ে ভারতের কেন্দ্র ক্ষমতাসীন বিজেপিকে ব্যঙ্গ করেছেন। শনিবার তিনি বলেছেন, মামলার প্রধান অভিযুক্ত আরিয়ানের বাবা শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন তাহলে মাদক হয়ে যাবে চিনিগুঁড়ো। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে একথা জানা গেছে।

২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজ শিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

চাগান ভুজবাল অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মামলার তদন্ত না করে শাহরুখ খানের পেছনে লেগেছে।

ব্যঙ্গ করে তিনি বলেন, মাদক চিনিগুঁড়ো হয়ে যাবে যদি শাহরুখ খান বিজেপিতে যোগ দেন।

এই মামলা ঘিরে মহরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এনসিবি সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, তথাকথিত বলিউড মাদক মাফিয়াতে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিব সেনা ও এনসিপি’র স্বার্থ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের