ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষায় কোভ্যাক্সিন নেওয়া ভারতীয়রা

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ২২:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:১৪

৯ মাস ধরে ভারতের দক্ষিণাঞ্চলে আটকে পড়া এবং সৌদি আরবে কাজে ফিরতে না পারা না সুগাথান পিআর আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতে উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিনকে অনুমতি দিবে। এতে করে তার সৌদি আরব যাওয়ার পথ উন্মুক্ত হবে।

সুগাথানের মতো লাখো ভারতীয় কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। এদের অনেকেই অভিযোগ করছেন, আন্তর্জাতিকভাবে টিকাটি স্বীকৃতি না পাওয়ায় তারা বিভিন্ন দেশে যেতে পারছেন না।

৫৭ বছর বয়সী সুগাথান জানুয়ারিতে কেরালার পান্দালাম গ্রামে এসেছিলেন। তিনি বলেন, আর অলসভাবে বসে থাকতে পারছি না। সৌদি আরবে যাওয়ার ও সেখানে যাওয়ার চার দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পর অতিরিক্ত ডোজ কোভিশিল্ড নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমি নিশ্চিত আমার শরীরের জন্য তা উপযুক্ত কিনা।

তিনি আরও বলেন, যদি কোভ্যাক্সিন অনুমোদন না পায়, তাহলে আমাকে সৌদি আরব যাওয়ার এবং সেখানে অনুমোদিত টিকা নেওয়ার ঝুঁকি নিতে হবে।

মঙ্গলবার ডব্লিউএইচও জানায়, কোভ্যাক্সিন টিকার তথ্য পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অনুমোদন শিগগিরই জরুরি ব্যবহারের জন্য অণুমোদন পাবে।

জুলাই মাসের শুরুতে ভারত বায়োটেকের সরবরাহ করা তথ্য সতর্কতার সঙ্গে দীর্ঘদিন ধরে পর্যালোচনা করছে ডব্লিউএইচও। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে এখনও আসতে পারেনি সংস্থাটি।

ডব্লিউএইচও’র অনুমোদন ছাড়া বিশ্বজুড়ে স্বীকৃতি পাবে না কোভ্যাক্সিন এবং ভ্রমণ জটিলতায় পড়তে পারেন টিকাটি নেওয়া ভারতীয়রা।  

দুই দশক ধরে কুয়েতে কাজ করার পর গত বছর ভারতে ফিরেছেন ৫৯ বছর বয়সী রাজন। কুয়েতে কোভ্যাক্সিন স্বীকৃতি না পাওয়াতে তিনিও কাজে ফিরতে পারছেন না। মুরগি বিক্রি করে ২০ হাজার ডলারের ব্যাংক ঋণ শোধ করতে পারছেন না। প্রতিদিন মাত্র ৪ ডলারের মতো ইনকাম হচ্ছে তার।

তিনি বলেন, আমি যদি কুয়েত যেতে না পারি তাহলে ঋণ শোধ করতে পারব না, আমার সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। কুয়েত সরকারের অ্যাপ-এ সবুজ সংকেত পেলেই কেবল আমি বিমান টিকিট কিনতে পারব।

/এএ/

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন