করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকর ‘কোভ্যাক্সিন’ : ল্যানসেট

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ১১:৫৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২:০০

ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ ৭৭.৮ শতাংশ কার্যকর। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ সুরক্ষা দেয়। চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর গবেষণায় এমন তথ্য এসেছে। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, দুটি কোভ্যাক্সিন টিকা নেওয়ার দুই সপ্তাহ পর দেহে করোনাভাইরাস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া শুরু হয়। তবে ক্লিনিক্যাল কার্যকারিতা নিশ্চিতে এই ভ্যাকসিন নিয়ে আরও গবেষণার প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।

কোভ্যাক্সিনের নির্মাতা সংস্থা ‘ভারত বায়োটেক লিমিটেড’ মানবদেহে টিকা পরীক্ষার হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে একই দাবি করেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও এই টিকা জরুরি ব্যবহারে ছাড়পত্র দেয়।

ল্যানসেট রিপোর্টে বলা হয়েছে, এই ভ্যাকসিন নেওয়ায় এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ভ্যাকসিনের কোনও বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও জানা গেছে।

ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকা নেওয়াদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিয়েছে সেখানকার প্রশাসন। অস্ট্রেলিয়ায় আগত বিমান যাত্রীদের জন্য অনুমোদিত করোনা টিকার তালিকায় যুক্ত করা হয়েছে কোভ্যাক্সিনকে। ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশেও কোভ্যাক্সিন জরুরি ব্যবহারে অনুমোদনে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। 

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন