অন্ধ্র প্রদেশে বিতর্কিত ৩ রাজধানী বিল প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৪৫

ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে বিতর্কিত তিন রাজধানী বিল প্রত্যাহার করে নিয়েছে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার। প্রস্তাবিত এই আইন নিয়ে গত দুই বছরের বেশি সময় ধরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে বিক্ষোভ চলছে।

বিলে যে তিনটি রাজধানীর প্রস্তাব দেওয়া হয় সেগুলো হলো নির্বাহী রাজধানী ভিজাগ, আইনপ্রণয়নকারী রাজধানী অমরাবতী এবং বিচারিক রাজধানী কুরনুল।

সোমবার প্রস্তাবিত ওই বিল প্রত্যাহারের ঘোষণা দেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। ওই বিল চ্যালেঞ্জ করে হাই কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়।

রাজ্যে তিনটি রাজধানী স্থাপন করতে গত বছর রাজ্যের পার্লামেন্টে পাস হয় ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অব অল রিজিওন অ্যাক্ট। এক জরুরি বৈঠকের পর বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রস্তাবিত ওই আইন নিয়ে হতাশ ছিলেন রাজ্যের কৃষক ও ভূমি মালিকেরা। তাদের দাবি ছিলো নতুন রাজধানী স্থাপনের জন্য প্রয়োজনীয় উন্নয়নের জন্য তাদের জমি ছাড়তে হবে।

প্রস্তাবিত ওই আইনের প্রতিবাদে গত ১ নভেম্বর অমরাবতী থেকে তিরুপাতি পর্যন্ত পদযাত্রা শুরু হয়। রবিবার এই মিছিল নেলোরে পৌঁছায়।

গত জুনে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দাবি করেন। একই সঙ্গে তিনি প্রস্তাবিত ওই বিলে সম্মতি চান।

/জেজে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম