জেনারেল বিপিনের বাসায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫২

ভারতের সাবেক সেনাপ্রধান এবং দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বাসায় গেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।

ওই দুর্ঘটনার পর বর্তমান অবস্থা জানাতে তার বাসায় যান রাজনাথ।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী মধুলিকা, তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আহতদের ওয়েলিংডন ঘাঁটির সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) হেলিকপ্টারটিতে জেনারেল বিপিন রাওয়াতের থাকার কথা নিশ্চিত করেছে। তবে তার অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জে জে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

পুরো ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টেও এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম