জেনারেল বিপিনকে শ্রদ্ধা জানালেন মোদি

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ০৭:১৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৭:১৭

তামিল নাড়ুর নীলগিরি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে নেওয়া হয়েছে ভারতের সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মরদেহ। একইসঙ্গে তার স্ত্রী এবং অন্য ১০ জনের মরদেহও বৃহস্পতিবার রাতে নেওয়া হয়েছে দিল্লিতে। সেখানে তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানরা। জেনারেল রাওয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মোদি।

শুক্রবার সকাল ১১টা থেকে জেনারেল বিপিন রাওয়াতের মরদেহ রাখা থাকবে তার দিল্লির বাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাসদস্য ও কর্মকর্তারা। দুপুর ২টায় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকাল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই ঘটনা তদন্তে তিন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হন। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন