১২ ঘণ্টার ব্যবধানে দুই নেতা খুন কেরালায়, ১৪৪ ধারা জারি

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৭

বারো ঘণ্টার ব্যবধানে খুন হলেন ভারতের কেরালার দুই রাজনৈতিক নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে আলাপ্পুঝা জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় আগামী দুই দিনের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই) রাজ্য সম্পাদক কে এস শান। নৃশংস হামলায় গুরুতর আহত অবস্থায় কোচির হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এসডিপিআইয়ের অভিযোগ, হত্যাকাণ্ডের পেছনে আরএসএসের হাত রয়েছে।

এই ঘটনার বারো ঘণ্টার মধ্যেই জেলার জনপ্রিয় বিজেপি নেতা রঞ্জিৎ শ্রীনিবাসনের বাড়িতে চড়াও হয়ে তার ওপরে আক্রমণ করা হয়। তিনি বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, রঞ্জিতের স্ত্রীর সামনেই ওই বিজেপি নেতাকে কুপিয়ে খুন করা হয়। 

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরনের অভিযোগ, হামলার পেছনে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। পুলিশের ধারণা, এসডিপিআই নেতা কে এস শান হত্যার বদলা নিতেই রঞ্জিৎ শ্রীনিবাসনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুই হত্যাকাণ্ডের জন্য বিজেপি এবং এসডিপিআই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এ ধরনের ঘৃণ্য ও সহিংস ঘটনা রাজ্যের জন্য বিপজ্জনক। দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আশ্বাস দেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান