ভারতে বন্ধ হলো মুসলিম নারীদের নিলামে তোলা অ্যাপ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১৭:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:০০

শতাধিক মুসলিম নারীকে ‘বিক্রির’ জন্য নিলামে তুলতে একটি অ্যাপ এ ছবি প্রকাশের ঘটনায় মামলা দায়ের করেছে ভারতের দুইটি রাজ্যের পুলিশ। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন অ্যাপটির ডেভেলপার এবং ছবি এবং কন্টেন্ট প্রকাশ করা টুইটার অ্যাকাউন্টের মালিক। ‘বুল্লি বাই’ নামে ওয়েব প্লাটফর্ম গিটহাব এ হোস্টিং করা ওপেন সোর্স অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনা ভারতে মুসলিম নারীদের হয়রানি করতে অনলাইনে নিলামে তোলার দ্বিতীয় প্রচেষ্টা। গত বছরের জুলাইতে ‘সুল্লি ডিলস’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইট ৮০ জনের বেশি মুসলিম নারীর প্রফাইল তৈরি করে। এসব ছবি ওই নারীদের অনলাইন অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়।

দুটি ঘটনার কোনোটিতেই বাস্তবে নারী বিক্রির ঘটনা ঘটেনি। তবে এই নিলামে তোলার উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে তাদের হয়রানি ও মানহানি করা। হিন্দি ভাষায় ‘সুল্লি’ একটি অপমানজনক শব্দ। ডানপন্থী হিন্দুরা মুসলিম নারীদের ট্রল করতে শব্দটি ব্যবহার করে। ‘বুল্লি’ শব্দটিও একই কাজে ব্যবহার হয়। তবে এটি পাঞ্জাবি ভাষার শব্দ।

বুল্লি বাই অ্যাপ এ যেসব নারীর ছবি প্রকাশ করা হয় তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাত আরা। দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং ধর্মের ভিত্তিতে শত্রুতা ছড়ানোর অভিযোগ আনেন তিনি।

বুল্লি বাই অ্যাপের তালিকায় থাকা আরেক নারীর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ কয়েকটি টুইটার অ্যাকাউন্টের মালিক এবং অ্যাপটির ডেভেলপারের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম