ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক 
১০ জানুয়ারি ২০২২, ১৮:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৪৫

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার টুইটারে দেওয়া পোস্টে রাজনাথ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম  এনডিটিভি।

টুইটে রাজনাথ সিং বলেন, ‘আজ আমার করোনা পজিটিভ এসেছে। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষার অনুরোধ করছি।’

এদিকে দেশজুড়ে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে ভারত। প্রথমে অগ্রাধিকার গ্রুপগুলোকে এই ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য ও সম্মুখ সারির কর্মী এবং রোগে আক্রান্ত ৬০ বছরের বেশি বয়সীরা বর্তমানে এই ডোজ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

ওমিক্রনের প্রভাবে ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ। বিভিন্ন দেশের প্রাথমিক গবেষণাগুলো বলছে, টিকার বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে বাড়তি সুরক্ষা দেবে। ভারতে বুস্টার ডোজকে ‘সতর্কতামূলক ডোজ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকজন প্রথম দুই ডোজ যে টিকা নিয়েছেন সেই টিকাতেই বুস্টার ডোজ পাবেন। ২০২১ সালের জানুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে ভারত মূলত স্থানীয়ভাবে তৈরি দুইটি ভ্যাকসিন ব্যবহার করছে। এগুলো হচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী