বিজেপির সঙ্গে জোট করে ২৫ বছর নষ্ট হয়েছে: শিব সেনা

রক্তিম দাশ, কলকাতা
২৪ জানুয়ারি ২০২২, ১৬:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৩৮

বিজেপিকে ২৫ বছর ধরে লালন-পালন করা ঠিক হয়নি। শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জন্মজয়ন্তী উপলক্ষে এভাবে ফের একবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি অভিযোগ করেন যে রাজনীতির স্বার্থে ‘হিন্দুত্ববাদ’-কে ব্যবহার করেছে বিজেপি। তিনি আক্ষেপের সুরে বলেন,‘বিজেপির সঙ্গে জোট করে ২৫ বছর নষ্ট করেছে শিবসেনা।

প্রয়াত বালাসাহেবের ছেলে উদ্ধব ঠাকরে বলেন, ‘আজ তারা যে ফাঁপা হিন্দুত্ব প্রদর্শন করে, তা ক্ষমতার ছলনা ছাড়া আর কিছুই নয়। এটা দুর্ভাগ্যজনক যে আমরা তাদের ২৫ বছর ধরে লালন-পালন করেছি...আমরা হিন্দুত্ব ত্যাগ করিনি, কখনও করবো না। আমরা বিজেপি ছেড়েছি, হিন্দুত্ব নয়। বিজেপি হিন্দুত্বের সমার্থক নয়... আমরা হিন্দুত্বের জন্য ক্ষমতা চেয়েছিলাম। আমরা ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুত্বকে ব্যবহার করিনি।’ 

উল্লেখ্য, বাল ঠাকরের হাত ধরেই জোটবন্ধনে আবদ্ধ হয়েছিল বিজেপি ও শিবসেনা। তবে প্রায় তিন দশকের সেই সম্পর্ক তেতো হয়ে ভেঙেছে। আর বাল ঠাকরের জন্মজয়ন্তীতেই ফের একবার বিজেপিকে একহাত নিলেন উদ্ধব।

 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি