সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়

রক্তিম দাশ, কলকাতা
২৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২১

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। বিকেলে জানা যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। এরপর তড়িঘড়ি তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গুণী শিল্পীকে দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। 

বেসরকারি ওই হাসপাতালের ৫ সদস্যের বিশিষ্ট চিকিৎসক দল জানিয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের রক্তচাপ কম, ওষুধ দিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে তার। বয়স বেশি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, এই শিল্পীর শরীরের কিছু অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না।

কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার সুশান মুখোপাধ্যায় ও কার্ডিওলজির প্রধান ডাক্তার প্রকাশচন্দ্র মণ্ডলের নেতৃত্বে তার চিকিৎসা চলছে। তারা জানান, আপাতত দিনে গড়ে ২ লিটার করে বাড়তি অক্সিজেন দিতে হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

শুক্রবার সব রিপোর্ট পাওয়ার পর ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সুশান মুখোপাধ্যায় ও প্রকাশচন্দ্র মণ্ডল ছাড়াও এই দলে রয়েছেন ডাক্তার দেবরাজ যশ (পালমনোলজি), ডাক্তার সুরেশ রামাসুব্বন (ক্রিটিক্যাল কেয়ার) এবং বিডি চট্টোপাধ্যায় (অর্থোপেডিক্স)। 

বাথরুমে কয়েকদিন আগে পড়ে যাওয়ায় ফিমার বরাবর বাঁ দিকে চোট রয়েছে। তবে কোমের এই চোট আর অনান্য অসুবিধা সত্ত্বেও জ্বর কমেছে। খাওয়া-দাওয়া আর ঘুমও ঠিকমতোই হয়েছে, তবে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে সংগীত শিল্পীকে।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের