চাচার মুরগি মারার অভিযোগ ভাইপোর হাঁসের বিরুদ্ধে!

রক্তিম দাশ, কলকাতা
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪১

চাচার মুরগি মারার অভিযোগ উঠল ভাইপোর হাঁসের বিরুদ্ধে! গত রবিবার সকালে এমনই অভিনব অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগনা জেলার কাশীপুর থানায়। আর পাঁচটা সাধারণ মৃত্যুর মত নয় বিষয়টি। রীতিমতো পরিকল্পনা করেই প্রতিবেশী ভাইপো চক্রান্ত করে তার সাধের মুরগি মেরে ফেলেছেন বলে অভিযোগ। তাই এর সুবিচার পেতে হাজির হন কাশীপুর থানায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চালতাবেড়িয়া পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের বদ্যি পাড়ায় বাড়ি মহম্মদ আলি মোল্লার। স্ত্রী তসলিমা বিবি যত্ন নিয়ে মুরগি পালন করছেন। বৃদ্ধের অভিযোগ, ‘আমার বাড়ির পাশে আমার ভাইপো সরিফুল মোল্লার বাড়ি। আমার মুরগি পোষা দেখে ভাইপো পেরি হাঁস পুষছে। ওই হাসগুলো খুব হিংস্র। আমার মুরগি উঠানে ঘুরে বেড়াচ্ছে দেখলেই ওই হাসগুলো তেড়ে আসে। ভাইপো ও তার স্ত্রী কোনও ব্যবস্থা নেয় না। 

শনিবার দুপুরে ভাইপোর একটি হাঁস আমাদের বাড়িতে এসে আমার মুরগিকে আক্রমণ করে, ক্ষতবিক্ষত করে। ভাইপো দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে। অনেক চেষ্টা করেও মুরগিটাকে বাঁচাতে পারিনি। ভাইপোকে বলতে গেলে অকথ্য ভাষায় কথা বলে। বাকি মুরগি গুলো হাঁস দিয়ে খাইয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি খুব আতঙ্কে আছি।’

গত শনিবার সন্ধ্যায় বৃদ্ধ বিষয়টি নিয়ে পাড়ার মুরব্বী, স্থানীয় উপ-প্রধান আবেদ আলির কাছে যান। কিন্তু বিষয়টি নিয়ে তাঁরা কেউ বিচার করতে চাননি। শেষে তিনি কাশীপুর থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন।

/এলকে/
সম্পর্কিত
মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ৩ শিক্ষার্থীর
করবো-লড়বো-বাঁচবো: বিজেপিকে মমতার ‘ফিরে আসার’ বার্তা
১২ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার