পশ্চিমবঙ্গে তিনটি ট্রলারসহ ৮৮ বাংলাদেশি জেলে আটক

রক্তিম দাশ, কলকাতা
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় তিনটি ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার আটকের পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়েছে।  

আটককৃতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তাদেরকে হোমে পাঠানো হয়েছে। বাকি ৮৩ জনকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে মাছ ধরা ও বিদেশি অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর জাহাজ ভারত-বাংলাদেশ জল সীমানার ৩৫ নটিক্যাল মাইল ভেতরে ঝাউখালিতে টহলদারি চালানোর সময় বাংলাদেশি ট্রলারগুলো দেখতে পায়। এরপর তিনটি ট্রলারসহ নৌযানগুলোতে থাকা ৮৮ জন জেলেকে আটক করে উপকূল রক্ষীবাহিনী।

বুধবার দুপুরে ওই তিনটি ট্রলারকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। বর্তমানে ওই তিনটি ট্রলার রয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে।

প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি ট্রলারে থাকা ৮৮ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায়।

/এএ/
সম্পর্কিত
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে সেমিফাইনালে ইমরানুর
এশিয়ান গেমসে সেমিফাইনালে ইমরানুর
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
আদনানের বিলাসবহুল অন্দরমহল
আদনানের বিলাসবহুল অন্দরমহল
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন