দিল্লিতে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ২৭

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ২৩:৫২আপডেট : ১৪ মে ২০২২, ০০:৪৫

ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লেগে ২৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও আনন্দবাজার।

বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগার পর বিকালে আসে দমকল কর্মীরা। তাদের ২০টি ইউনিট রাত নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। এখন চলছে উদ্ধার অভিযান। 

ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে।

দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে অনেকে ছিলেন। আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে আনন্দবাজারের খবরে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির খবরে জানা যায়, আগুনের শুরু ভবনের দ্বিতীয় তলার একটি অফিস থেকে। সেখানে সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অফিস ছিল।

আগুনের ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন, ‘দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়া তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন মোদি।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কার্যালয় থেকে টুইট বার্তায় বলা হয়, ‘দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি ভবনে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

/এফএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক