পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত নয় পশ্চিমবঙ্গ বিজেপি!

রক্তিম দাশ, কলকাতা
২০ মে ২০২২, ২১:৩৩আপডেট : ২০ মে ২০২২, ২১:৩৩

২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে একের পর এক নির্বাচনে পরাজয় আর গোষ্ঠীদ্বন্দ্ধে জেরবার পশ্চিমবঙ্গ বিজেপির তৃণমূল সংগঠনে ফাটল ধরেছে। এমতাবস্থায় পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে গেরুয়া শিবির তা নিয়ে সন্দিহান পশ্চিমবঙ্গ বিজেপি। সাংগঠনিকভাবে এখনও ঘর ঘুছিয়ে ওঠা এখন যায়নি তা কার্যত স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট লড়তে এখনও প্রস্তুত নয় দল, কেন্দ্রীয় নেতৃত্বকে এমনই রিপোর্ট দিতে পারেন সুকান্ত। এমনটাই সূত্রের খবর। যদিও প্রকাশ্যে একথা স্বীকার না করে বিজেপি দলের এই দূরাবস্থার জন্য শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করছে।

সূত্রের খবর, শুক্রবার থেকে শুরু হওয়া দলের কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের সংগঠন নিয়ে আলোচনার কথা। সেখানে পশ্চিমবঙ্গের সংগঠন নিয়ে সুকান্ত কী রির্পোট দেবেন তা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

দিল্লিতে সুকান্ত মজুমদার বলেছেন, ‘শাসকদল চায় না পঞ্চায়েতে শান্তিপূর্ণ ভোট হোক। অনেক জায়গাতেই বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। এবারও শাসকদল একই পথে ভোট করবে। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। আমাদের বহু নেতাকর্মী এখনও ঘরছাড়া।’

বিধানসভা ভোটের পর থেকে বাংলায় এখনও দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে তোলা যায়নি তা স্বীকার করে তিনি বলেন, ‘জেলা কমিটি গঠন হয়েছে। মণ্ডল কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এরপর বুথ কমিটি গঠন করা হবে।’

ইতোমধ্যে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর একের পর এক জনমুখী প্রকল্প ঘোষণার পর, শাসকদল তৃণমূল ফের নয়া উদ্যোমে গ্রাম বাংলাজুড়ে সাংগঠনিক বিস্তার জোরদার করে প্রচারেও নেমে পড়েছে। বামদলগুলোও পঞ্চায়েতে ভোটে লড়বার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

অন্যদিকে, বিজেপির রাজ্যকমিটি আর জেলা কমিটি গঠনের পর দলের অভ্যন্তরে নব্য আর পুরোনোদের দ্বন্দ্ধ ব্যাপক আকার নিয়েছে। বিদ্রোহের আকার এতটাই তীব্র যে দল ছাড়ার হিড়িক পড়েছে গেরুয়া শিবিরে। রাজ্যনেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বসে গেছেন অনেক পোড় খাওয়া শীর্ষনেতা। রাজ্যজুড়ে এখন বিজেপি স্থানীয় পর্যায়ে মণ্ডল কমিটিই গঠন করা যায়নি। মণ্ডল কমিটির নিম্নস্থ বুথ কমিটি। রাজ্যে আশি হাজার বুথ রয়েছে যেখানে এখনও মণ্ডল কমিটিই গঠন হয়নি সেখানে বুথ কমিটি গঠন কতটা সম্ভব। এমতাবস্থায় বর্তমান সাংগঠনিক কাঠামোয় বিজেপির আদৌ কী ত্রিস্তর পঞ্চায়েত প্রতিটি আসনে প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী