শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

চাকরি গেলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের

রক্তিম দাশ, কলকাতা
২০ মে ২০২২, ২২:২১আপডেট : ২০ মে ২০২২, ২২:২১

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি গেলো। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চাকরি থেকে বরখাস্ত করা হোক মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। দুটো কিস্তিতে এতদিন পাওয়া সব বেতন ফেরত দিতেও নির্দেশ দেয় হাইকোর্ট। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ ছিলই রাজ্যে। সরাসরি অভিযোগ উঠেছিল খোদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দিকেই। পার্সোনালিটি টেস্টে না বসেও এবং মেধাতালিকায় নাম না থেকেও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাতের মধ্যে জেরা করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যও সুপারিশ করেন বিচারপতি।

এদিকে, মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে মেয়েকে নিয়ে রওনা দিয়েছিলেন মন্ত্রী পরেশ। কিন্তু সকালে শিয়ালদা স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছালেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তার মেয়ে অঙ্কিতা। তারা হাজিরাও দেননি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী