‘নিজেকে বিয়ে’ করবেন ভারতীয় তরুণী!

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২২, ২২:৩১আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৩৭

ভারতের গুজরাটের ২৪ বছর বয়সী এক তরুণী আলোড়ন তুলেছেন। ভাদোদারা শহরের বাসিন্দা ক্ষমা বিন্দু নামের এই তরুণী ঘোষণা দিয়েছেন আগামী ১১ জুন তিনি প্রচলিত হিন্দু রীতিতে নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

নিজের পরিকল্পনার কথার বিষয়ে ক্ষমা বিন্দু জানান, তিনি প্রচলিত ধ্যান-ধারণা ভেঙে ফেলতে চান। প্রকৃত ভালোবাসার সন্ধানে ব্যর্থদের উৎসাহ দিতে চান।

বিন্দু নিজেকে উভকামী হিসেবে দাবি করেছেন। তার আরও দাবি, তার বিয়ে হবে ভারতে প্রথম ‘নিজগামী’ বিয়ে।

সাংবাদিকদের বিন্দু বলেন, ‘জীবনের এক পর্যায়ে এসে আমার মনে হলো আমার কোনও সুদর্শন রাজপুত্র দরকার নাই কারণ আমি নিজেই নিজের রানি। আমি চাই বিয়ের দিন, কিন্তু পরের দিন না। এজন্য আমি ১১ জুন নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কনে সাজব, রীতি পালন করব, আমার বিয়েতে বন্ধুরা আসবে এবং এরপর বরের সঙ্গে না গিয়ে নিজের বাড়িতে ফিরব।’

বিন্দু একজন পেশাজীবী। তার দাবি, এই বিয়েতে তার মায়ের সম্মতি রয়েছে। তার অবশ্য অন্য শহরে বাস করেন।

প্রচার পেতে এমন কিছু করছেন কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিন্দু দাবি করেন, ইতোমধ্যে সোশাল মিডিয়াতে তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে জনপ্রিয়।

বিশেষজ্ঞরা এনডিটিভিকে জানিয়েছেন, ভারতে নিজগামী বা নিজেকে বিয়ে করার কোনও আইনি বৈধতা নেই। সিনিয়র হাইকোর্ট আইনজীবী কৃষ্ণকান্ত ভাখারিয়া বলেন, ভারতীয় আইন অনুসারে কেউ নিজেকে বিয়ে করতে পারে না। বিয়ের জন্য দুই ব্যক্তির প্রয়োজন। নিজগামিতা বৈধ না।

আরেক সিনিয়র আইনজীবী চন্দ্রকান্ত গুপ্ত বলেন, হিন্দু বিবাহ আইনে যে পরিভাষা ব্যবহার করা হয়েছে তাতে বিয়ে সম্পন্ন হতে অবশ্যই দুই ব্যক্তি লাগবে। নিজগামিতা কখনও আইনি বাধা পার হতে পারবে না।

/এএ/
সম্পর্কিত
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার