মমতার মন্ত্রিসভায় বিজেপির সাবেক আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৯:২৮আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯:২৮

নিজের ডান হাত বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের কয়েক দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদল এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন। এর মধ্যে রয়েছেন গত বছর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো।

মমতার ঘনিষ্ঠ সহযোগী পার্থ চট্টোপাধ্যায় মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার কয়েক দিনের মাথায় বুধবার বিকেলে শপথ নেন নতুন মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের দুইটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর তীব্র সমালোচনার মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বাবুল সুপ্রিয়োর পাশাপাশি মমতার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার।

স্নেহাশিষ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র। তিনি দলের হুগলি জেলা ইউনিট তদারকি করেন। পার্থ ভৌমিক নৈহাটি আসন থেকে তিনবারের এমএলএ। উদয়ন গুহ ফরোয়ার্ড ব্লকের নেতা হলেও ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন।

এছাড়া চারজন জুনিয়র মন্ত্রীকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা হলেন বিরবাহা হাসদা, বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন এবং সত্যজিত বর্মন। আদিবাসী নেতা বিরবাহা হাসদা এবং বিপ্লব রায় চৌধুরি স্বতন্ত্র দায়িত্ব পালন করবেন।

গ্রেফতারের পর মন্ত্রীর দায়িত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শিল্প, বাণিজ্য ও পার্লামেন্টসহ ছিল পাঁচটি দফতর। মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে ৩০ এ বাড়ানোর ঘোষণা দেন। এতে কাজের চাপ বেড়েছে। মমতা বলেন, ‘আমরা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডেকে হারিয়েছি। পার্থ জেলে ফলে তাদের সব কাজ চালাতে হবে। আমার একার পক্ষে সব সামলানো সম্ভব নয়’।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম