মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর আটক বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:১১

‘ধর্মের নামে শত্রুতা ছড়ানোর’ অভিযোগে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিজেপির আইনপ্রণেতা টি.আর. রাজা সিংকে আটক করেছে স্থানীয় পুলিশ। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর দেশটির মুসলিম গোষ্ঠীগুলো গ্রেফতারের দাবি জানানোর পর মঙ্গলবার পুলিশ তাকে আটক করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে বিজেপি তাদের এক নারী মুখপাত্রকে বহিষ্কার করেছিল। এই ঘটনার কয়েক মাস পর আবারও বিতর্কিত মন্তব্য করলেন আরেক বিজেপি নেতা।

হায়দারাবাদ পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জোয়েল ডেভিস বলেন, রাজা সিংয়ের বিরুদ্ধে ধর্মের নামে শত্রুতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তাকে আটক করেছি এবং গ্রেফতার করব। সম্প্রতি তিনি যে ভিডিও পোস্ট করেছেন এটি তার সঙ্গে সংশ্লিষ্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজা সিংয়ের ভিডিওটি প্রকাশের পর সোমবার কয়েক হাজার মুসলিম বিক্ষোভ করেছেন।

বিজেপির মুখপাত্র কে কৃষ্ণ রাও বলেছিলেন, বিজেপি রাজা সিংয়ের মন্তব্য পর্যালোচনা করবে। যদি শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া যায় তাহলে পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার বিজেপির শৃঙ্খলা কমিটি তাকে দল থেকে বরখাস্ত করেছে এবং দশ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম