রাজস্তানে গৃহকর্মীদের ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণ

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৯

প্রথমবারের মতো ভারতের রাজস্তানে গৃহশ্রমিকদের ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে।  গৃহশ্রমিকদের নূন্যতম মজুরি ধরা হয়েছে ৫ হাজার ৬৪২ হাজার রুপি এবং কাজের সময় ৮ ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র খবরে এ কথা জানা গেছে।
রাজ্যের অতিরিক্তি শ্রম কমিশনার ধানরাজ শর্মা জানান, আট বছর আগে গৃহশ্রমিকদের ন্যূনতম মজুরি আইনের ২৭ ধারায় অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু এখন গৃহশ্রমিকদের কর্মঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে এবং ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
ধানরাজ শর্মা জানান, গৃহশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৬ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। গৃহশ্রমিকদের কাজের আওতার মধ্যে থাকবে রান্না, ধুয়া-মুছা, শিশু পারিচিকা ও দৈনন্দিন কাজ। থাকা, খাওয়া, পোশাক বা অন্য সুবিধা ন্যূনতম মজুরির বাইরে থাকবে।
তিনি আরও জানান, গৃহশ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা করা হয়েছে। নির্ধারিত এ সময়ের বাইরে কাজ করাতে চাইলে ন্যূনতম মজুরির হিসেবে প্রত্যেক ঘণ্টার জন্য দ্বিগুণ মজুরি দিতে হবে।
জয়পুর সার্ভেন্টস অ্যাসোসিয়েশনের মুখপাত্র আব্দুল মইন জানান, এটা খুব ভালো পদক্ষেপ। বেশিরভাগ গৃহকর্মী পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড রাজ্য থেকে আসেন। এতে তাদের ন্যূনতম মজুরি পাওয়ার কিছুটা নিশ্চয়তা তৈরি হবে।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী