লাইভ স্ট্রিমিংয়ে দ. কোরিয়ার ইউটিউবারকে হয়রানি, গ্রেফতার ২ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:৫১

দক্ষিণ কোরিয়া থেকে ভারতের মুম্বাইয়ে ঘুরতে এসেছিলেন এক নারী ইউটিবার। ব্যস্ত সড়কে ওই নারীকে জোর করে বাইকে তোলা এবং চুমু খাওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের ব্যস্ত সড়কে ওই ইউটিউবারের হাত ধরে টানাটানি করে দুই যুবক। উত্যক্তের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। এমন ঘটনা প্রকাশ্যে আসার পরপরই অভিযুক্তদের খুঁজে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, দ. কোরিয়া থেকে আসা নারী ইউটিউবার নিজের মতো করে শুট করছিলেন। হঠাৎ তার ক্যামেরার সামনে চলে আসেন স্থানীয় দুই যুবক। তাদের মধ্যে একজন হাত ধরে টেনে স্কুটারে বসানোর চেষ্টা করে। তবে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন ইউটিউবার। পরে তার গালে চুমু খাওয়ার চেষ্টা করতেও যান উতক্ত্যকারীদের একজন। প্রতিবাদ জানিয়ে দ্রুত সেখান থেকে সরে যান।

ধারণকৃত ভিডিও টুইটারে আপলোড করে তিনি লেখেন, রাতে ভিডিও শুট করার সময় এক জন আমাকে হয়রানি শুরু করেন। তার সঙ্গে একজন বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে বিরক্ত করে।

ভিডিও: 

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের