লাটভিয়ার পর্যটককে ধর্ষণের পর হত্যা, কেরালায় ২ ব্যক্তির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

ভারতের কেরালার একটি আদালত লাটভিয়ার এক নারী পর্যটককে ধর্ষণের পর হত্যার দায়ে দুই ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। ২০১৮ সালের এই ধর্ষণ-হত্যার ঘটনায় এই রায় দেওয়া হলো। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৩৩ বছর বয়সী এই নারী তার বোনের সঙ্গে ভারত ভ্রমণ করছিলেন। ২০১৮ সালের ১৪ মার্চ কেরালায় একটি রিসোর্ট থেকে নিখোঁজ হন। কোভালাম শহরের একটি বিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনে ৩৮ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন টুরিস্ট গাইডসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

কেরালার প্রাদেশিক রাজধানীর একটি সেশন কোর্ট মঙ্গলবার তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। ছয় মাস আগে এই মামলার বিচার শুরু হয়। রায়ে আদালত বলেছে, ৩২ বছর বয়সী উমেশ এবং ২৮ বছর বয়সী উদয় কুমার লাটভিয়ার পর্যটককে ধর্ষণের আগে মাদক সেবন করায়।

ভারতের মাদক আইনে তাদেরকে নিষিদ্ধ মাদক বিক্রি ও অপব্যবহারে দোষী সাব্যস্তও করা হয়েছে।

আদালত রায়ে বলেছে, দুই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকতে হবে।

পুলিশ বলেছে, অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। তবে আদালতে তারা দোষ স্বীকার করেনি।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম