প্রথমে ছবি তোলা নিয়ে বর ও কনের পক্ষের মারামারি

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ২০:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২০:৪৪

ভারতীয় বিয়ের আয়োজনে অনেক মানুষ জড়িত থাকে। অনেক সময়েই এমন আয়োজনে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও মারামারি পর্যন্ত গড়ায় খুব কম। তবে এমন অপ্রত্যাশিত এক ঘটনাই ঘটেছে উত্তর প্রদেশের দেউরিয়া জেলায়।

এই মাহামারির সূত্রপাত হয় মূলত কোন পক্ষ প্রথমে ছবি তুলবে, তা নিয়ে। ‘বরমালা’ শেষ হতে না হতেই কনে ও বর পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় গড়ায় মারামারিতে।

ঘটনাটি ৮ ডিসেম্বরের। রামপুর কারখানা ডাস থেকে মাধবপুর গ্রামে পৌঁছে বরযাত্রা। সবাই বিয়ে নিয়ে ছিলেন উচ্ছ্বসিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ফটো সেশনের সময় তাদের সেই আনন্দ ক্রোধে পরিণত হয়।

মোটামুটি মাতাল অবস্থায় থাকা বরপক্ষ দাবি করে বসে তারা প্রথমে ছবি তুলবে। মুহূর্তের মধ্যেই তাদের চাওয়া ঝগড়ায় রূপ নেয়। শুরু হয় মারামারি। বরের চাচা থামাতে চেয়েছিলেন। তিনি আহত হয়েছেন। হাতাহাতিতে আহত হয়েছেন বরের বোনও।

পরিস্থিতি সামাল দিতে রামপুর কারখানার পুলিশ হাজির হয়। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে।

সিনিয়র সাব-ইন্সপেক্টর বলরাম সিং বলেন, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে বিয়েতে ছবি তোলা নিয়ে বিশৃঙ্খলার খবর পাই আমরা। আমরা পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।

এই মারামারি দেখে ক্ষেপে যান বর নিজেই। তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়ে বসেন। অবশ্য শেষ পর্যন্ত রাজি হন বিয়ের পিঁড়িতে বসতে।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু