চীনের সঙ্গে সংঘর্ষের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:২০

অবশেষে পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-ভি’-এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নয়াদিল্লি। চীন-ভারত ১৯৬২ সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। যেটিকে বেইজিং সম্পূর্ণরূপে নিজেদের দাবি করে এবং তিব্বতের অংশ হিসাবে বিবেচনা করে আসছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওড়িশার উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। 

অগ্নি সিরিজে সব থেকে এগিয়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অগ্নি ৫ অন্যতম। শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এটি। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে তার মধ্যে পাল্লার দিক থেকে অগ্নি ১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি ২ যেতে পারে ২০০০ কিমি। অগ্নি ৩ এবং অগ্নি ৪ ক্ষেপণাস্ত্র অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী