বাংলাদেশ-ভারত স্থল বন্দর নির্মাণে রাধিকাপুরে শুরু হচ্ছে সড়ক সংস্কার

রক্তিম দাশ, কলকাতা
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোল থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের রাধিকাপুর পর্যন্ত মোট ১০.১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৬ কোটি ৯৫ লাখ রুপির দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতরের মাধ্যমে এই দরপত্র আহ্বান করা হলো।

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সাংবাদিকদের জানান, রাধিকাপুরের সঙ্গে কালিয়াগঞ্জের যোগাযোগের কারণে এবং দ্রুততার সঙ্গে যাতে রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ স্থল বন্দরের কাজ শুরু করা যায় তার জন্য তিনি বহু আগে থেকেই উদ্যোগ নিয়েছেন।

সৌমেন রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রাস্তার কাজ করা হচ্ছে।

রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ করে বলেন, উনি কালিয়াগঞ্জ ব্লকের জন্য কোনও কাজ করেননি। কালিয়াগঞ্জ শহরের জন্য রায়গঞ্জের সাংসদ হিসাবে যে কাজগুলো আমি করে চলেছি জোর করেই সেগুলোর অংশীদার তিনি হতে চাইছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সড়ক সংস্কারের কাজ কেন্দ্রের অর্থায়নে হচ্ছে রাধিকাপুরে স্থলবন্দর নির্মাণের জন্য।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের