নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলায় রাহুল গান্ধীর জেল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:২২

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।

বিবিসির খবরে বলা হয়, কংগ্রেস দলের সংসদ সদস্য রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল। 

গত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটক রাজ্যে একটি নির্বাচনি সমাবেশে বক্তৃতার সময় রাহুল গান্ধী বলেছিলেন, কেন সব চোরের উপাধি মোদি থাকে? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।

নীরব মোদি একজন পলাতক ভারতীয় হীরা টাইকুন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান। দুর্নীতির দায়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।

ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির-বিজেপির আইনপ্রণেতা পূর্ণেশ মোদির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছেন, এই মন্তব্য করে সমগ্র মোদি সম্প্রদায়ের মানহানি করেছেন রাহুল।

তবে কেউ কেউ বলেছেন, তারা রায়ে বিভ্রান্ত হয়েছেন।

আইনি পণ্ডিত গৌতম ভাটিয়া টুইটে লেখেন, “যদি কেউ একজন বলে ‘সব আইনজীবী চোর’, তাহলে একজন আইনজীবী হিসেবে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে হলে অভিপ্রায়টি আমাকে টার্গেট করেছে কিনা তা দেখাতে হবে।”

রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী আপিল করবেন বলে এক টুইটে জানিয়েছে কংগ্রেস। এতে লেখা হয়, ‘আমরা লড়াই করবো এবং জিতবো’।

রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বিবিসি গুজরাটিকে বলেন, ‘রাহুল আদেশের পর বিচারককে বলেছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ভাষণ দিয়েছেন’। সূত্র: বিবিসি 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে