নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলায় এমপি পদ হারালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:১২

ভারতের বিরোধীদলীয় নেতা ও ন্যাশনাল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ২০১৯ সালের ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

লোকসভা সচিবালয় জারি করা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ‘কেরালার ওয়েনাড সংসদীয় নির্বাচনি এলাকার প্রতিনিধিত্বকারী শ্রী রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ায় আর্টিকেল ১০২(১)(ই)-এর বিধান অনুসারে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তা কার্যকর হবে ২০২৩ সালের ২৩ মার্চ থেকে।’

বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি এ সিদ্ধান্তকে ভুল বলেছেন। এনডিটিভিকে তিনি বলেন, ‘লোকসভা সচিবালয় কোনও এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।’  

কংগ্রেসের আরেক সিনিয়র এমপি শশী থারুর বলেছেন, এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু না। ।

টুইটে তিনি বলেন, ‘আদালতের রায়ের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপটি দেখে আমি হতবাক। এটি আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’

কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে শুক্রবার সকালে বেশ কয়েকটি রাজ্যের কংগ্রেস ইউনিট একযোগে বিক্ষোভ শুরু করেছে। এ সময় গ্রেফতার ও আটক হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমারসহ অনেক নেতাকর্মী।

বিজেপি বলছে, রাহুল ‘চোর’ মন্তব্য দিয়ে ওবিসি সম্প্রদায়কে অপমান করেছে। পরে একটি স্বাধীন বিচার বিভাগ তাকে দোষী সাব্যস্ত করেছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ‘তার দল যখন জনগণের টাকা নিয়ে কে পালিয়েছে তাদের খুঁজছে, তখন বিজেপি মূল ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টায় এসব করছে।’

২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।

বিবিসির খবরে বলা হয়, কংগ্রেস দলের সংসদ সদস্য রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল। সূত্র:এনডিটিভি, বিবিসি

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে