খালিস্তানি আন্দোলন

পাঞ্জাবে ১৪ এপ্রিল পর্যন্ত পুলিশের ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ১১:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১:৩৫

ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের একটি বৈঠককে কেন্দ্র করে রাজ্যের সব পুলিশের ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। পলাতক উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং বাথিন্ডায় সমাবেশের ডাক দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। 

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদবের বরাতে সূত্রটি বলছে, ১৪ এপ্রিল পর্যন্ত সব গেজেটেড এবং নন-গেজেটেড অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আগে অনুমোদিত সব ছুটিও বাতিল করা হয়েছে।

এক সহযোগীকে ছাড়ানোর জন্য একটি থানা দখল করার পর থেকে গ্রেফতার এড়াচ্ছেন অমৃতপাল। কট্টরপন্থী এই শিখ প্রচারককে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তায করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণার পাশাপাশি খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিষয়েও বিবৃতি দিয়েছেন।

গত মাসে দুটি ভিডিও বার্তায় অমৃতসরের অকাল তখত থেকে বাথিন্ডার দমদমা সাহিব পর্যন্ত একটি ধর্মীয় মিছিল বের করতে বলেছিলেন অমৃত সিং।  এ বিষয়ে শীর্ষ গুরুদ্বার সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) জানায়, শিখ পণ্ডিত এবং বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করার পর কেবল অকাল তখত প্রধানই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।

এসজিপিসি’র সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এটা অমৃতপাল সিংয়ের ব্যক্তিগত ইচ্ছা। ‘সরবত খালসা’ ডাকা বা না ডাকা অকাল তখতের জথেদারের  এখতিয়ার। বর্তমান পরিস্থিতিতে কী করা দরকার তা জথেদার দেখবেন।’

‘সরবত খালসা’ জামাত সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালের ১৬ ফেব্রুয়ারি। সূত্র: এনডিটিভি  

/এসপি/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম