‘অর্ডার অব দ্য নাইল’ -এ ভূষিত হলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৬:০০আপডেট : ২৬ জুন ২০২৩, ১৬:০২

কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রবিবার (২৬ এপ্রিল) কায়রোতে দুই নেতার বৈঠকের পর চুক্তিতে সই হয়। এদিন মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ –এ ভূষিত হন মোদি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি রবিবার এক টুইট বার্তায় জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার একটি চুক্তিতে নেতারা সই করেছেন।

তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্কসহ দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।’

বাগচি বলেন, ‘কৃষি, প্রত্নতত্ত্ব এবং পুরাকীর্তি আইনে আরও তিনটি সমঝোতা স্মারকে সই করেন নেতারা।’

মোদি যুক্তরাষ্ট্রে চার দিনের সফরের পর শনিবার বিকেলে কায়রোতে পৌঁছান। ১৯৯৭ সালের পর এটাই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মিসর সফর।

মোদি রবিবার কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদ পরিদর্শন করেন। এ ছাড়া মিসরের ইসলামি আইনবিদ গ্র্যান্ড মুফতি শাওকি আল্লামের সঙ্গেও দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক