মহারাষ্ট্রে দুই বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১৩:১০আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৩:১০

ভারতের মহারাষ্ট্রের বুলধানায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ২০ জন। মালকাপুর এলাকার নান্দুর নাকা ফ্লাইওভারে শনিবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বালাজি ট্রাভেলস নামে একটি সংস্থার মালিকানাধীন বাস অমরনাথ যাত্রা তীর্থস্থান থেকে হিঙ্গোলি জেলায় ফিরছিল। অন্যটি রয়্যাল ট্রাভেলস সংস্থার মালিকানাধীন। নান্দুর নাকায় একটি বাস অন্যটিকে ওভারটেক করার পর দুটির মধ্যে সংঘর্ষ হয়।

কর্মকর্তারা জানায়, আহত ২০ জনকে বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহত ৩২ যাত্রীকে কাছের একটি গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতদের মধ্যে অমরনাথ থেকে ফেরার বাসের চালকও রয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, সড়ক থেকে বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুলধানা জেলায় সম্প্রতি এটি দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা। ১ জুলাই মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লাগলে দগ্ধ হয়ে তিন শিশুসহ অন্তত ২৫ জন মারা যায়। আহত হন আরও আটজন।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

এর আগে ২৩ মে বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ