নতুন রুটে ঢাকা-কলকাতা বাস

রক্তিম দাশ, কলকাতা
০৫ আগস্ট ২০২৩, ১৪:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৪:৩০

দুই বাংলার মানুষদের জন্য খুশির খবর! ঢাকা-কলকাতা যাত্রীদের ভোগান্তি কমাতে বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত দিয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে সরাসরি বাস পরিষেবা। বুধবার তার মহড়া হয়ে গেলো বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে।

গত ১ অগাস্ট ঢাকা থেকে গ্রীন লাইন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সরাসরি আসে বাংলাদেশের ভোমরা সীমান্তে। ঘোজাডাঙা হয়ে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় কলকাতায়। একইভাবে কলকাতা থেকে একটি বাস যাত্রী নিয়ে ঘোজাডাঙায় নিয়ে আসে। সেখান থেকে ভোমরা সীমান্ত দিয়ে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের।

ঘোজাডাঙা স্থল বন্দর দিয়ে দু’দেশের যাত্রীদের যাতায়াত দীর্ঘদিনের। তবে পরিবহন ব্যবস্থা সেই তুলনায় নগণ্য। তাই সরাসরি বাস পরিষেবা চালু হলে দু’দেশের যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি দুই ঘণ্টা সময় বাঁচবে বলে দাবি গ্রীন লাইন পরিবহনের কর্ণধার সঞ্জয় মজুমদারের।

ব্যবসায়ী রাজু সাহাজি বলেন, ‘এই পথে পরিবহন ব্যবস্থা চালু থাকলে আমদানি-রফতানি সহজ হবে।’

এ পরিষেবা চালু হওয়াতে খুশি বাংলাদেশি যাত্রীরাও। শেখ মাহিনুল হক নামে একজন বলেন,  ‘এতে দুই বাংলার নতুন দুয়ার উন্মোচন হবে। ঢাকা, সাতক্ষীরা, খুলনার সঙ্গে বসিরহাট ও কলকাতার আত্মীয়তা ও ব্যবসায়িক বন্ধন আরও মজবুত হবে।’

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম