ভারতে বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭

ভারতের ওড়িশার ৬টি জেলায় শনিবার ভয়াবহ বজ্রাপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বজ্রাঘাতে অন্তত ১০ জন মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওড়িশার খুরদার জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন, আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর এবং ঢেঙ্কানালে একজন করে মারা গেছেন। বজ্রাপাতের ঘটনায় আহত হন আরও কয়েকজন।

আগামী ৪ দিন রাজ্যের কয়েকটি জায়গায় এমন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর ও কটক শহরে শনিবার বিকালে ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি এবং ৯৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খারাপ আবহাওয়ার সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আইএমডি।

এদিকে গত রাতে ঢাকাসহ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়েছে। ঘণ্টাখানেক ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পথ ঘাট। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: পিটিআই

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম