ভারতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮

দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের এবারের আসর শেষ হয়েছে রবিবার। রাষ্ট্রপ্রধানরাও যার যার গন্তব্যের উদ্দেশে ভারত ছেড়েছেন। কিন্তু দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সঙ্গে আসা প্রতিনিধিরা। তার বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আরও একদিন দিল্লিতে থাকতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে কানাডীয় কর্তৃপক্ষ।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে আরও একদিন।

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন এএফপিকে জানিয়েছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডিয়ান বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রাতারাতি এই সমস্যা সমাধান সম্ভব না। সুতরাং আমাদের দলকে ভারতেই থাকতে হচ্ছে।

কানাডার সিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি একটি এয়ারবাস। এটি কখন চলাচলের উপযুক্ত হয়ে উঠবে তা এখনও পরিষ্কার নয়। তবে এই প্রথম এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বিমানটি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী